মশা কি করোনা বহন করতে পারে, কি বলছে গবেষকরা
করোনা ভাইরাস গোটা বিশ্বে যেভাবে থাবা বসিয়েছে তার জেরে প্রতিদিন লাখ লাখ মানুষ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে। তার সাথে মৃত্যুও হচ্ছে প্রবল। এরমধ্যে একটি প্রশ্ন আরও উদ্বেগ বাড়াচ্ছিল যে, মশার মাধ্যমে কি কোভিড আক্রান্ত মানুষের শরীর থেকে সুস্থ মানুষের শরীরে এই ভাইরাস সংক্রমিত হতে পারে? তা নিয়ে চিন্তিত ছিলেন গবেষকরা। অবশেষে সামনে এল সেই রিপোর্ট।
এই ক্ষেত্রে কিছুটা আশ্বাস রয়েছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর মতো করোনা মশার কামড়ে ছড়ানোর কোনও সম্ভাবনা নেই। একই কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তাদের দাবি, মশার কামড়ে করোনা ছড়ায় না। এই নিয়ে গবেষণা চলছিল বিশ্বের নানা বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যে আমেরিকার ক্যানসাস প্রদেশের ক্যানসাস স্টেট ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে দাবি করেছে তা আমরা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করতে তথ্য জোগাড় করছি।
গবেষকরা বলছেন, মশার তিনটি প্রজাতি অ্যানোফিলিস, কিউলেক্স ও এডিসের দেহে করোনাভাইরাস সক্রিয় থাকতে পারে না। ফলে মশার মাধ্যমে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই। গবেষণায় দাবি করা হয়েছে, করোনা আক্রান্ত কোনও ব্যক্তির দেহ থেকে যে মুহূর্তে মশা রক্ত নিজের শরীরে শোষণ করে সঙ্গে সঙ্গে ভাইরাস ধ্বংস হয়ে যায়। ফলে মশার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানো সম্ভব নয়।
Post a Comment