তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অভিনব রক্তদান শিবির - The News Lion

তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অভিনব রক্তদান শিবির



অরূপ অধিকারি ;  উত্তর ২৪  পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত চাতরা  এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অভিনব রক্তদান শিবিরের আয়োজন করেছিল। এতদাঞ্চলের মধ্যে এই সর্বপ্রথম এইভাবে রক্তদান শিবির আগে কোনদিনও দেখা যায়নি ।





এই প্রথম মোবাইল ভ্যান রক্তদান শিবির যেখানে আছে বিনোদন গান সঙ্গে রয়েছে আবার এসি।আগের দেখা গেছে তাবু টাঙ্গিয়ে প্যান্ডেল করে রক্তদান শিবিরকে  হার মানিয়ে এই উত্তর 24 পরগনা জেলায় এই সর্বপ্রথম চাতরা এলাকায় অভিনব উদ্যোগ এর মোবাইল রক্তদান শিবির ।





লকডাউন এর মধ্যে যেখানে রক্তের হাহাকার পড়েছে আর  সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের মাথায় এলো এই অভিনব উদ্যোগ। রক্ত সংকটের জন্য তারা রক্তদান শিবির করতে উদ্যোগ নেন।যেখানে আমফান  নিয়ে বিভিন্ন জায়গায় দুর্নীতি এই কথা শোনা যাচ্ছে তার পাশেই তৃণমূল ছাত্র পরিষদের এই মহৎ কাজে প্রায় ৬৯  জন ডোনার  রক্তদান করেছে।




নতুন রক্ত দান করে  কবিতা দাস জানানো এই মোবাইল ভ্যান রক্ত দান করে আমার খুব ভালো লাগছে পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদ পরিষদ সাধুবাদ জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.