আগামী ৫ দিন বাংলা জুড়ে চলবে বৃষ্টি
আগামী ৫ দিন সারা বাংলা জুড়ে ব্যাপক বৃষ্টি চলবে , এমনটাই জানিয়েছে মৌসম ভবন। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হবে।
আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলেও জানা গিয়েছে।
তবে মঙ্গলবার দুপুরের শেষ পাওয়া খবর অনুযায়ী, আগামী ৫ দিন সব অংশেই ব্যপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।৮ জুলাই থেকে বাড়তে চলেছে বৃষ্টির গতিবেগ।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে হিমালয়ের কোলে সর্বত্রই এই গতি নেবে বৃষ্টি। এছাড়াও জুলাই মাসের ১০ এবং ১১ তারিখ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিতে ভিজবে সিকিম সহ অন্যান্য হিমালয়ান রাজ্যগুলি। আগামী ১২ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎের সম্ভাবনাও দেওয়া হয়েছে।
এছাড়াও এই বৃষ্টি পশ্চিমবঙ্গ ছাড়াও, বিহার, উত্তরপ্রদেশ, উত্তর-পূর্ব ভারতের রাজ্য, গাঙ্গেয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এই সকল রাজ্যগুলিতেও প্রভাব বিস্তার করবে বলেও জানা গিয়েছে ইন্ডিয়া মেটিরিওলজিক্যাল ডিপার্টমেন্ট সূত্রে।বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে সক্রিয় মৌসুমী অক্ষরেখা।
পাশাপাশি বঙ্গোপসাগর থেকে আসা জ্বলীয় বাষ্পের পরিমান ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় উত্তরে ফের বাড়বে বৃষ্টি।
৯ জুলাই থেকে ১২ জুলাই ভারী বৃষ্টির সতর্কতার মধ্যে টানা বৃষ্টির পূর্বাভাস মিলছে দার্জিলিং, কালিম্পঙে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে। কোচবিহার, আলিপুরদুয়ারেও বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানা গিয়েছে।একইসঙ্গে দেশের দুই প্রান্তে হাজির হয়েছে দু’টি নিম্নচাপ।
আর তার প্রভাবে আগামী কয়েক দিন পূর্ব ও পশ্চিম ভারতের বিভিন্ন প্রান্তে জোরালো বর্ষণের পূর্বাভাস দিয়েছে দিল্লির মৌসম ভবন। সূত্রের খবর, মৌসুমি অক্ষরেখার অবস্থানের ফলে উত্তর-পশ্চিম এবং মধ্যভারতেও বৃষ্টি হবে।এছাড়া কচ্ছ উপকূলে অন্য যে নিম্নচাপ রয়েছে তার প্রভাবে কচ্ছ ও সৌরাষ্ট্রে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। মধ্য ভারতেরও বহু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহবিদদের মতে, বঙ্গোপসাগর এবং আরব সাগরের সমুদ্রে জলতলের উষ্ণতা বেশি রয়েছে। তারই ফলে নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।

Post a Comment