এবার কোরবানি দিতে পারছে না বাংলাদেশের ৩০-৩৫ ভাগ মানুষ - The News Lion

এবার কোরবানি দিতে পারছে না বাংলাদেশের ৩০-৩৫ ভাগ মানুষ




ঢাকা প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা মুসলমানদের জন্য দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এই দিনটিতে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাদের প্রিয় পশু কোরবানি করেন। অত্যন্ত আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয় দিনটি। কিন্তু এবার সে পরিস্থিতি নেই।





মানুষ আতঙ্কের মধ্যে আছে।প্রতিবার কোরবানি দেন বাংলাদেশের এমন ৩০ থেকে ৩৫ ভাগ মানুষ এবার ঈদে কোরবানি দিতে পারবেন না। করোনাভাইরাস মহামারীর কারণে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় দেশের মানুষের অর্থনৈতিক অবস্থাও খারাপ হয়ে পড়েছে।গত চার মাসে করোনা, ঘূর্ণিঝড় আম্ফান, কালবৈশাখী, অতিবৃষ্টি ও সর্বশেষ বন্যায় মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। কৃষকের ফসল নষ্ট হয়েছে, ব্যবসায়ীর ব্যবসা নেই।





চাকরি হারিয়েছেন বেসরকারি চাকরিজীবীরা। এসব কারণে এবার কোরবানি দেওয়ার সংখ্যাও কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।গত বছর বাংলাদেশে কোরবানিযোগ্য পশু ছিল প্রায় এক কোটি ১৮ লাখ। এর মধ্যে কোরবানিতে পশু জবাই করা হয়েছিল এক কোটি ৬ লাখ।






গত বছরের প্রস্ততকৃত প্রায় ১২ লাখ পশু সারপ্লাস (উদ্বৃত্ত) ছিল। এর মধ্যে করোনার শুরু থেকে গত চার মাসে পশু জবাই এবং বিক্রির সংখ্যাও কমে গেছে।বাংলাদেশের পশু খামারিরা এবার করোনার শুরু থেকে আতঙ্কের মধ্যে আছেন। তাদের দুশ্চিন্তার কারণ হলো, গত বছরে কোরবানির হাটে তোলা পশু অবিক্রিত আছে ১২ লাখ। এর সঙ্গে যুক্ত হবে গত চার মাসে অজবাইকৃত পশু।





তাই এবার খামার থেকে এত সংখ্যক গবাদিপশু কোরবানির পশুর হাটে উঠতে পারবে কি-না, তা সন্দিহান খামারিরা। উঠলেও বিক্রি হওয়া ও কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে চিন্তা দূর হচ্ছে তাদের।খামারিরা বলছেন, এবার গো-খাদ্যের যে দাম তাতে অনেক খামারি হাঁপিয়ে উঠেছেন। তাই এবারের কোরবানির পশু যদি আরেক বছর লালন-পালন করতে হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে তাদের।



script type="text/javascript"> amzn_assoc_placement = "adunit0"; amzn_assoc_tracking_id = "setunews-20"; amzn_assoc_ad_mode = "search"; amzn_assoc_ad_type = "smart"; amzn_assoc_marketplace = "amazon"; amzn_assoc_region = "US"; amzn_assoc_default_search_phrase = "Dress"; amzn_assoc_default_category = "All"; amzn_assoc_linkid = "2a6dbe8640000dcc2848c943d64a553e"; amzn_assoc_search_bar = "true"; amzn_assoc_search_bar_position = "top"; amzn_assoc_title = "Shop Related Products";


এ বিষয়ে প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, করোনার কারণে বিশ্বজুড়ে যে আর্থিক সংকট দেখা দিয়েছে, তাতে সাধারণ মানুষের কাছে নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। ফলে এবার গরুর হাটে বিক্রি কম হতে পারে।তিনি বলেন, করোনার কারণে সীমান্ত বন্ধ থাকাসহ নানা কারণে এবারও ভারতীয় গরু বাংলাদেশে আসবে না। তাছাড়া বাংলাদেশে যে পশু আছে কোরবানির জন্য তা যথেষ্ট।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.