এবার সামনে এল কোভিড ১৯ ছাতা - The News Lion

এবার সামনে এল কোভিড ১৯ ছাতা



করোনার জেরে আতঙ্কিত গোটা বিশ্ব। আর তার প্রতিষেধক জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের সমস্ত গবেষকরা। আর যেখানে একাধিক বিশেষজ্ঞরা করোনা পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য আপ্রান চেষ্টা করে চলেছে সেখানে সামনে এসেছে করোনা পুজোর মতো কিছু বিষয়। তবে এবারে শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা শেয়ার করেছেন করোনার আরও এক নয়া আকর্ষণের ভিডিও- কোভিড ১৯ ছাতা।



সেখানে দেখা গিয়েছে, একটি ছাতার সাহায্যে কিভাবে বজায় রাখা হচ্ছে সামাজিক দূরত্ব। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাইরাসের থেকে বাঁচতে হলে এই মুহূর্তে দরকার সামাজিক দূরত্ব বজায় রাখা। সমগ্র বিশ্ব জুড়ে প্রায় ১১.৮ মিলিয়ন মানুষ এই মুহূর্তে করোনা ভাইরাস আক্রান্ত। চিকিৎসকেরা সামাজিক দূরত্ব বজায়ের পাশপাশি পরিস্কার থাকা এবং ফেস মাস্ক ব্যবহারের উপরেও জোর দিয়েছেন।




শিল্পপতি গোয়েঙ্কা একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা গিয়েছে একটি লোক রাস্তাতে চলার সময় একটি ছাতা ব্যবহার করছেন তার উল্টো দিক থেকে আসা একটি মহিলা হাঁচার সঙ্গে সঙ্গে ওই ছাতাটি কার্যত সম্পূর্ণ একটি স্ব্চ্ছ প্লাস্টিকের আকার নিয়ে ওই ব্যক্তিকে কার্যত সম্পূর্ণ ঢেকে দিল। আর সামাজিক দূরত্ব বজায় রাখতেও সাহায্য করল। ওই ছাতা দেখে উল্টো দিকের মহিলাতি একটু অবাক হয়ে গিয়েছে, সেটাও দেখা গিয়েছে ভিডিওটিতে। আর এই  ছাতাটির নাম দেওয়া হয়েছে কোভিড ১৯ । হর্ষ গোয়েঙ্কার শেয়ার করা ওই ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.