ফের চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু গোবরডাঙ্গায়
ফের চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ হাসপাতালে পর এবার গোবরডাঙ্গার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসকদের গাফিলতিতে অভিযোগ উঠলো রোগী মৃত্যুর।
চিকিৎসায় গাফিলতিতে এক গৃহবধূর মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গোবরডাঙ্গা। ২৩ জুলাই স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি হন ঠাকুরনগরের কারোলা গ্রামের বেবী হীরা(৪৫)। স্বামী অম্বরিশ হীরা। ২৪ তারিখ তাঁর গলব্লাডার অপারেশন হয়েছিল।
রবিবার বিকেল পাঁচটায় গোবরডাঙ্গার ওই স্থানীয় নার্সিংহোম থেকে অবস্থা খারাপ হওয়ায় সল্টলেক অন্য নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওর পরিজনরা। গুমার কাছে এম্বুলেন্সেই মারা যান তিনি।
এরপরেই মৃতদেহ নিয়ে গোবরডাঙ্গার ওই নার্সিংহোমে ফিরে আসেন তাঁরা।
চিকিসায় গাফিলতির অভিযোগ তোলেন অপারেশন করা চিকিৎসক ও নার্সিংহোমের মালিক -এর বিরুদ্ধে। অভিযোগ, ঠিকমতো রোগীর শুশ্রূষা করেনি ডাক্তার বা নার্সরা। শ্বাসকষ্ট হওয়া সত্ত্বেও সময়মতো ভেন্টিলেশনের প্রয়োজনীয়তা বলেননি।
শেষে বেগতিক দেখে অনেক পরে বিকেলে মরণাপন্ন রোগীকে সল্টলেকের আর একটি নার্সিংহোম নিয়ে যেতে বলেন। পথেই তাঁর মৃত্যু হয়।

Post a Comment