করোনা ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী মোদি, জানুন বিস্তারিত
শুরু হল ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০। এদিন গ্লোবাল উইকের সূচনা করবেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন এই
অনুষ্ঠানে। আর এই সুযোগে বিশ্ব দরবারে ভারতের তৈরি করা সুযোগের কথা তুলে ধরেন
প্রধানমন্ত্রী মোদী। আর সেই সুযোগে করোনা ভ্যাকসিন নিয়ে বড়
ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী।
এদিন
প্রধানমন্ত্রী বলেন, 'বর্তমান সময়ে আমাদের ফের
ঘুরে দাঁড়ানো নিয়ে ভাবতে হবে। এবং এই ঘুরে দাঁডা়নোর প্রক্রিয়ায় ভারত অগ্রণী
ভূমিকা নেবে। ভারত ট্যালেন্টের পাওয়ারহাউজ। আমরা সব সময় করতে ও শিখতে মুখিয়ে থাকি।
ভারতীয়রা ঐতিহাসিক ভাবে রিফর্মের জন্য কাজ করেছে। অর্থনৈতিক হোক বা সামাজিক হোক,
ভারত
পথ দেখিয়েছে। এখনও এই পথেই এগাতে হবে।'
এরপর
প্রধানমন্ত্রী বলেন, ভারত একদিকে করোনা থেকে
নিজেদের দেশবাসীকে বাঁচাতে লড়াই করছে, অন্যদিকে
ভারত অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়ানোর জন্য লড়ছে। গত কয়েকবছরে ভারত জিএসটি থেকে
শুরু করে একাধিক উন্নয়নের সোপান তৈরি করেছে যা আগামিদিনে ভারতকে শক্তিশালী ভিতের
ওপর দাঁড় করাবে।
প্রধানমন্ত্রী
আরও বলেন,
চেষ্টা
করা হচ্ছে যাতে প্রকৃতিকে ঠিক রেখে, পরিবেশের
ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক উন্নয়নের পথে ভারত এগিয়ে চলেছে। খুব কম দেশই এরম
সুযোগ দেবে যা ভারত আজকে দিতে সক্ষম। ভারতের ফার্মা শিল্প গোটা বিশ্বের জন্য
অমূল্য রত্ন।
ভারত নিজেদের পরিকাঠামো উন্নয়ন করেছে। ফলে বিদেশি বিনিয়োগের পথ
প্রশস্ত হয়েছে। আমার বিশ্বাস ভারত করোনা ভ্যাকসিন তৈরিতেও বড় ভূমিকা নেবে। এবং
খুব শীঘ্রই বিশ্বের কাছে আমরা এই ভ্যাকসিন তৈরি করে দিতে পারব।
এরপর আত্মনির্ভর ভারতের ডাক দিয়ে প্রধানমন্তরী বলেন, '১৩০ কোটি মানুষ আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছে। এর অর্থাৎ আমরা গ্লোবাল সাপ্লাই চেইনের সঙ্গে মিলে স্থানীয় ভাবে উৎপাদন বাড়াবো। ভারত আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে চলেছে।

Post a Comment