দিল্লিতে বিজেপির বৈঠক ছেড়ে কেন চলে এলেন মুকুল রায়? জানুন বিস্তারিত - The News Lion

দিল্লিতে বিজেপির বৈঠক ছেড়ে কেন চলে এলেন মুকুল রায়? জানুন বিস্তারিত






২০১২১-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এমন গুরুত্বপূর্ণ বৈঠকে দিল্লিতে থেকেও কেন সেই বৈঠকে যোগ দিলেন না, মুকুল রায় ? নিজেই শনিবার দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নেমে বিজেপি নেতা মুকুল রায় বলেন, তাঁর চোখে ইনজেকশন নিতে হবে। সেই কারণেই তড়িঘড়ি কলকাতায় ফিরে এসেছেন তিনি।






তবে দিল্লিতে প্রথম দিনের বৈঠকে তিনি যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন।দলের রাজ্য নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের আলোচনা চলছে। এদিকে দিল্লিতে থেকেও মুকুল রায় সেই আলোচনায় যোগ না দেওয়ায় স্বভাবতই জল্পনা বাড়ে। এমনকী মুকুল রায় দলের বৈঠকে না থাকা সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘মুকুল রায় আগের বৈঠকে ছিলেন। করোনার জেরে দিন কয়েক দূরে দূরে থাকছেন। বৈঠকে না থাকার কথা আগে জানিয়েছিলেন। সম্ভবত উনি কলকাতা চলে যাচ্ছেন।






দিল্লিতে থাকাকালীন অবশ্য দলের বৈঠকে না থাকার কারণ জানাননি মুকুল রায়। তবে কলকাতায় ফিরেই সেই কারণটি স্পষ্ট করলেন।এদিন কলকাতা বিমানবন্দরে মুকুল রায় বলেন, বৈঠকের সময়ের মধ্যেই তাঁর ইনজেকশন নেওয়ার সময় হয়ে গিয়েছে, এটা তাঁর খেয়াল ছিল না। তাই বাধ্য হয়েই তিনি ফিরে এসেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.