প্রতারক সাহেদের বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা, বেনাপোল সীমান্তে সতর্কতা - The News Lion

প্রতারক সাহেদের বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা, বেনাপোল সীমান্তে সতর্কতা




ঢাকা প্রতিনিধি : মহামারি করোনাভাইরাসের নমুনা প্রতিবেদন জালিয়াতি মামলার আসামি ও রিজেন্ট গ্রুপ এবং হাসপাতাল মালিক মো. সাহেদের বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।এর পরিপ্রেক্ষিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে বেনাপোল ইমিগ্রেশনে।





সীমান্তেও সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ শুক্রবার সকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি কর্তৃপক্ষ সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছে।তারা বলছেন, যোগাযোগ ব্যবস্থা সহজ ও বিস্তৃর্ণ সীমান্ত এলাকা হওয়ায় এ পথে ভারতে পালিয়ে যাওয়ার সম্ভবনাকে উড়িয়ে দেওয়া যায় না।





এজন্য দেশের অন্যান্য সীমান্তের পাশাপাশি বেনাপোল সীমান্তরক্ষী ও ইমিগ্রেশন পুলিশ যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘রিজেন্ট গ্রুপ এবং হাসপাতালের মালিক মো. সাহেদের বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে বেনাপোল ইমিগ্রেশনে একটি বার্তা এসেছে।





কোনো কৌশল অবলম্বন করে যেন তিনি ভারতে পালাতে না পারেন, সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।’৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সেলিম রেজা বলেন, ‘আমরা সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সতর্ক থেকে কাজ করছি। এ ধরনের পরিস্থিতির খবরে সীমান্তে কর্তব্যরতদের আরও সতর্ক থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।





’উল্লেখ্য করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে দেশের স্থলবন্দরগুলো দিয়ে সাধারণ বাংলাদেশিদের ভারতে প্রবেশ নিষেধাজ্ঞা জারি থাকলেও ভারতীয় হাইকমিশনার থেকে অনুমতি প্রাপ্ত পাসপোর্টধারীরা যাতায়াত করছেন। ভারতে অবস্থিত বাংলাদেশিরাও দেশে ফিরছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.