করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো লালবাজারের এক পুলিশ কর্তার
করোনা এবার থাবা বসালো খোড লালবাজারে। করোনা আক্রান্ত হয়ে লালবাজারের এক পুলিশ কর্তার মৃত্যু হলো। লালবাজার সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েই শুক্রবার মারা গিয়েছেন কলকাতা পুলিশের লালবাজারের ইকুইপমেন্ট সেকশনে ইন্সপেক্টর ইন চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায় নামে ওই পুলিশ আধিকারিক।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন তিনি। অসুস্থতার কারনেই তাঁকে দু-দুবার করোনা টেস্ট করানো হয়েছিল। কিন্তু কোনওবারই পজিটিভ রিপোর্ট আসেনি। তার জেরে না তিনি চিকিৎসা শুরু করিয়েছিলেন। তবে কিছুতেই শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানা যায়।
বৃহস্পতিবার রাতে ফের শ্বাসকষ্ট শুরু হয় অভিজ্ঞানবাবুর। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। শুক্রবার সকাল ৮টা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। আর এর জেরেই কার্যত প্রশ্নের মুখে পরছে রাজ্যের করোনা টেস্ট পরিষেবা। অভিজ্ঞানবাবুর ক্ষেত্রেও সেই রকমই ঘটনা ঘটেছে বলে মনে করছেন চিকিৎসকরা।
এর আগেও একাধিকবার দেখা দিয়েছে সরকারি ও বেসরকারি সংস্থাতে টেস্ট করালে তার রিপোর্ট সব সময় সঠিক আসছে না। রিপোর্ট নেগেটিভ আসায় ওই সব মানুষদের চিকিৎসাও শুরু হচ্ছে না, তাঁদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনাও ঠেকিয়ে রাখা যাচ্ছে না। কিন্তু পরিস্থিতির বাড়াবাড়ি হলে বা মারা গেলে তখন দেখা যাচ্ছে সেই মানুষটি পজিটিভ ছিলেন।

Post a Comment