বিহারে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ১০ লক্ষ মানুষ, বাড়ছে মৃতের সংখ্যাও - The News Lion

বিহারে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ১০ লক্ষ মানুষ, বাড়ছে মৃতের সংখ্যাও



বন্যায় ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে বিহার। ব্যাপক বন্যায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। তবে এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।  রাজ্যের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জেলায় আঘাত হেনেছে এই বন্যা। যার জেরে প্রায় ১০ লক্ষ মানুষ ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছেন। রাজ্যের ১০ টি জেলার অবস্থা খুবই খারাপ।




 ভারী বৃষ্টিপাতের দরুণ নদীতে বন্যার সৃষ্টি হয় ও একাধিক জায়গায় বাঁধ ভেঙে বিপত্তি আরও বাড়ে। বন্যার জেরে যে সকল এলাকা পুরোপুরি জলমগ্ন, সেখানে এয়ার ফোর্সের দ্বারা ত্রাণ সামগ্রী পাঠানোর কথা ভেবেছে রাজ্য।     এই বন্যায় চম্পারণে কমপক্ষে ১ লক্ষ ৪৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। আটকে রয়েছে তাঁরা।





 এরমধ্যে ৫০০০ মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।    দারভাঙ্গার পরিস্থিতি সসবচেয়ে ভয়ঙ্কর। সেখানে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ বন্যার কবলে। রাজ্য জুড়ে মোট ৯ লক্ষ ৪৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই বিপর্যয় মোকাবিলা দফতর ২২ টি রিলিফ ক্যাম্পের সঙ্গে ২৭১ টি কমিউনিটি কিচেন চালিয়ে খাবারের দুরাবস্থা মোকাবিলা করার চেষ্টা চালাচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.