আমফানের ক্ষতি পূরণের আবেদন জমা দিয়েও হতাশায় ভুগছেন ক্ষতিগ্রস্ত - The News Lion

আমফানের ক্ষতি পূরণের আবেদন জমা দিয়েও হতাশায় ভুগছেন ক্ষতিগ্রস্ত




আমফানের ক্ষতিপূরণ চেয়ে ব্লক অফিসে আবেদন পত্র জমা দিলেও হতাশায় দিন গুনছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি।
ঘটনাটি উত্তর ২৪  পরগনা দত্তপুকুর এর ১ নম্বর ব্লকের কদম্বগাছি  গ্রাম পঞ্চায়েতের ৫০ নম্বর বুথের। যিনি আবেদন করছেন তিনি হলেন কদম্বগাছির  বাসিন্দা আনোয়ার আলী।






সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ আমফান ঝড়ে কদম্বাগাছি আনোয়ার আলীর গরুর গোয়াল এর টালির চাল সম্পূর্ণ পুড়ে যায়। এই বিষয়ে পঞ্চায়েত প্রধানকে জানিয়েও নাকি কোনো ফল হয়নি বলে অভিযোগ আনোয়ার আলী।






আম্ফান  ঝড়ের ক্ষতিপূরণ নিয়ে একাধিক দুর্নীতি সামনে আসে সরকারের। নড়েচড়ে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে  টাকা পায় তার জন্য পুনরায় ফর্ম ফিলাপ করে ব্লক অফিসে জমা দেওয়ার কথা বলেছেন তিনি।






সেই কথা মতো  কদম্বাগাছির বাসিন্দা আনোয়ার আলী বারাসাত এক নম্বর ব্লকে ক্ষতিপূরণের আবেদন করে ফরম জমা দেয় বিডিওর কাছে। জমা দেওয়ার পর ভিডিও তাকে কোনরকম রিসিভ কপি না দেওয়ায় চিন্তিত। কারণ তিনি যে ক্ষতিপূরণের আবেদন জমা দিয়েছে তার প্রমান পত্র তার কাছে না থাকায় তিনি আদেও টাকা পাবেন কিনা এই হতাশায় ভুগছেন বলে জানালেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.