১৯ সেপ্টেম্বর আরব আমিরশাহিতে শুরু হবে আইপিএল - The News Lion

১৯ সেপ্টেম্বর আরব আমিরশাহিতে শুরু হবে আইপিএল






১৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে আইপিএল। শুক্রবার সেই জল্পনা সত্যি করে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিলেন ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতেই অনুষ্ঠিত হতে চলেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। খেলা হবে তিনটি ভেন্যুতে।







 ব্রিজেশ প্যাটেল জানান, ‘আইপিএল গভর্নিং কাউন্সিল আগামী সপ্তাহের মধ্যে টুর্নামেন্ট নিয়ে নির্দিষ্ট কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে ১৯ সেপ্টেম্বর-৮ নভেম্বর আইপিএল অনুষ্ঠিত হচ্ছে এটা নিশ্চিত। ইউএই’র তিনটি ভেন্যু ৫১ দিনের পূর্ণাঙ্গ একটি টুর্নামেন্ট আয়োজন করবে।’ টুর্নামেন্টে দর্শক প্রবেশাধিকারের বিষয়টি যদিও সেদেশের সরকারের উপরেই ছেড়ে দিয়েছেন তিনি।







দুবাই, আবুধাবি এবং শারজার তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। চার সপ্তাহের নিবিড় প্রস্তুতি সেরে মাঠে নামার কথা ফ্র্যাঞ্চাইজি দলগুলোর ক্রিকেটারদের। সেক্ষেত্রে অগাস্টের ২০ তারিখ দেশ ছাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।







তবে ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর কোথায় অনুশীলন করবে সেটা তাঁদের উপরেই নির্ভর করছে। গতকাল বোর্ডের এক সিনিয়র আধিকারিক পরিচয় গোপন রেখে দাবি করেছিলেন, ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাঁদের পরিকল্পনা রূপায়ণের জন্য ইতিমধ্যেই টুর্নামেন্টের দিনক্ষণ জানিয়ে দিয়েছেন বোর্ড। আর তাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরুর কথাই উল্লেখ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.