আজই বানিয়ে ফেলুন মটণ পায়া স্যুপ - The News Lion

আজই বানিয়ে ফেলুন মটণ পায়া স্যুপ



উপকরণঃ

পাঁঠার টেংরি- ৪ টি

মাংসের টুকরো- ১০০ গ্রাম

বড় পেঁয়াজ কুচি- ১ কাপ

টমেটো কুচি- আধ কাপ

আদা-রসুন বাটা- ৪ টেবিল চামচ

হলুদ গুঁড়ো- আধ চামচ

ধনে গুঁড়ো- আধ চামচ

কাশ্মিরি লঙ্কা গুঁড়ো- আধ চামচ



ফোড়নের জন্যঃ

গোটা গরম মশলা- ১ টেবিল চামচ,

তেজপাতা- ২টি,

কাঁচালঙ্কা- ২টি

সাদা তেল ও ঘি- ২ চা চামচ করে

নুন ও চিনি- আন্দাজ মতো




প্রণালীঃ

প্রেশার কুকারে তেল এবং ঘি গরম করে ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। হালকা সোনালি রং হলে টমেটো কুচি ও গুঁড়ো মশলা দিয়ে দিন। মিনিট দুয়েক কষিয়ে পাঁঠার টেংরি এবং মাংস দিন। ভালো করে মিনিট পাঁচেক কষান। প্রয়োজনে দু-এক চামচ গরম জল দিতে পারেন। আন্দাজ মতো নুন ও চিনি দিয়ে আরও একটু কষিয়ে নিন। যতটুকু ঝোল দরকার সেই আন্দাজে ফুটন্ত গরম জল দিন। কুকারে সিটি এলে আঁচ কমিয়ে আধ ঘণ্টা রেখে দিন।




আঁচ বন্ধ করার পর কুকার ঠাণ্ডা হলে লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে স্যুপ পরিবেশন করুন।
পাঁঠার টেংরি পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায়: টেংরিগুলো তিন চামচ আটা মাখিয়ে মিনিট পাঁচেক রেখে দিন। এবার জোরে কল চালিয়ে টেংরিগুলো ঘষে ঘষে ধুয়ে নিন। দেখবেন রান্নায় দেওয়ার উপযোগী হয়ে গেছে, একটিও লোম লেগে নেই। ইচ্ছে হলে এতে পেঁপে, আলু অথবা গাজর টুকরো করে দেওয়া যেতে পারে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.