করোনা হাসপাতাল ফেরত নেগেটিভ রোগীকে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগ উঠলো
অরূপ অধিকারী : কদম্বগাছি জেএনআরসি করোনা হাসপাতাল ফেরত নেগেটিভ করোনা রোগীকে বাড়ি না পৌঁছে রেলগেটের কাছে নামিয়ে চলে যাবার অভিযোগ উঠলো। ৬ দিন আগে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার ৫ নং ওয়ার্ডের কাঁকপুল এলাকার বাসিন্দা নির্মল দাস করোনা পজিটিভ হন।
প্রশাসন তাকে চিকিৎসার জন্য করোনা হাসপাতালে পাঠায়। আজ তাঁর পরীক্ষা করোনা নেগেটিভ আসে। এরপরেই তাকে অশোকনগরে অ্যাম্বুলেন্স নিয়ে আসার ব্যবস্থা করে প্রশাসন। অভিযোগ অশোকনগর রেলগেট এলাকায় এসেই তাকে জোর করে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দিয়ে গাড়ী নিয়ে ফেরত যায় তারা।
নির্মলবাবু কোনমতে বাড়িতে ফোন করে ঘটনাটি জানায়। কিন্তু বাড়ির লোক কোয়ারইন্টিনে থাকার জন্য তাকে নিতে আসতে পারেন নি। বেশ কিছু সময় ওই অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তিনি।
এরপরে খবর পেয়ে অশোকনগর কল্যানগড় পুরসভার প্রশাসক অনুপ রায় ও ৫ নং ওয়ার্ডের প্রাক্তন পুরপ্রতিনিধি সঞ্জয় রাহার উদ্যোগে পুরসভার অ্যাম্বুলেন্স করে তার বাড়িতে তাকে পৌঁছে দেওয়া হয়। সমস্ত ঘটনায় হতবাক ওর পরিবার। প্রাক্তন পুর প্রতিনিধি সঞ্জয় বাবু জানান এ ব্যপারে শনিবার থানায় অভিযোগ জানানো হবে

Post a Comment