অবস্থার অবনতি ঘটায় হাসপাতালে ভর্তি করা হল ঐশ্বর্যা ও আরাধ্যাকে - The News Lion

অবস্থার অবনতি ঘটায় হাসপাতালে ভর্তি করা হল ঐশ্বর্যা ও আরাধ্যাকে



কিছুদিন আগেই বচ্চন পরিবারে থাবা বসিয়েছে করোনা। আর এই করোনার জেরে অমিতাভ ও অভিষেককে আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু হোম করান্টাইনে ছিলেন  ঐশ্বর্যা ও আরাধ্যা। কিন্তু অবস্থার অবনতি ঘটায়  এবার হাসপাতালে ভর্তি করা হল ঐশ্বর্যা ও আরাধ্যাকেও। 



পাঁচ দিন আগে তাঁদের শরীরে করোনা ধরা পড়ে। কোনও উপসর্গ না থাকায় বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন মা ও মেয়ে। কিন্তু, এবার তাঁদের হালকা উপসর্গ দেখান দেওয়ায় শুক্রবার সন্ধেয় নিয়ে যাওয়া হয়েছে নানাবতী হাসপাতালে।  গত ১১ জুলাই থেকে নানাবতী হাসপাতালে রয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন।




  অমিতাভ এবং অভিষেক দুজনেই এই মুহূর্তে নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই তাঁদের বাড়ি জলসাকে কনটেইনমেন্ট এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে বিএমসির পক্ষ থেকে। গোটা বাড়িটা কেও সিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.