৫১ বছরে মেট্রিক পাশ - The News Lion

৫১ বছরে মেট্রিক পাশ





দি নিউজ লায়ন ;  দেশজুড়ে করোনার কারনে গত  ৪ মাসের উপর বন্ধ ভারতের  সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। শিকেয় উঠেছে ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন। এমতাবস্থায় যখন গোটা ছাত্রসমাজই প্রায় তীব্র অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, তখন মুখে  হাসি ফুটে উঠল হায়দরাবাদের বাসিন্দা ৫১ বছরের নূরউদ্দিনের মুখে। 




তিনি ৩৩ বছর চেষ্টা করেও যে ম্যাট্রিকে পরীক্ষা পাশ করতে পারেননি নূর, এবছর করোনার  কারণে তেলেঙ্গানা সরকারের গণপাশের সিদ্ধান্ত তিনি রাতারাতি 'ম্যাট্রিক পাশ' করে ফেললেন। ফলপ্রকাশ হতেই বেজায় খুশি হায়দরাবাদের নূর। জানা গিয়েছে, ১৯৮৭ সালে প্রথম বার ম্যাট্রিক পরীক্ষায় বসেন নূর। তারপর ৩৩ বছর ধারাবাহিকভাবে ইংরেজিতে অকৃতকার্য হলেও ধৈর্য্য হারাননি তিনি। 




অবশেষে এতদিনে মিলল সাফল্য। এই সাফল্যের পেছনে আসল অবদান অবশ্য নূরউদ্দীনের না করোনার, সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।ইতিমধ্যেই, নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে  নূরউদ্দিনের ভিডিও। যেখানে ৩৩ বছর ধরে জমানো অসংখ্য সার্টিফিকেট হাতে তেলেঙ্গানা সরকারকে ধন্যবাদ জানান নূর। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.