ভারতের এলাকাকে নিজেদের ম্যাপে নিয়ে চাপ বাড়ল নেপালের
ভারতীয় এলাকাকে নিজেদের ম্যাপে অন্তর্ভুক্ত করায় শিলিগুড়ির কাছে ভারত-নেপাল সীমান্তে অবস্থিত পানিটাঙ্কি শহরের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা নেপালি নাগরিকদের কাছে কোনও ভারতীয় পণ্য বিক্রি করবেন না। ভারতীয় এলাকাকে নিজেদের ম্যাপে অন্তর্ভুক্ত করার নেপালের এই পদক্ষেপের নিন্দা করেছে পানিটাঙ্কি ব্যবসায়ী সমিতি।
তাঁরা জানিয়েছে সে কারণে তাঁরা কোনও নেপালি নাগরিকদের সঙ্গে ব্যবসা করছে না। পানিটাঙ্কি ব্যবসায়ী সমিতির সেক্রেটারি দীপক চক্রবর্তী জানিয়েছেন, “আমরা এতদিন ধরে নেপালে সমস্ত কিছু পাঠাতাম, কয়েক বছর ধরে তাদের সহায়তা করছিলাম। কিন্তু নেপালি সরকার ভারতীয় এলাকাকে নিজেদের মানচিত্রে দেখিয়ে দিয়েছে। সুতরাং, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাদের সঙ্গে ব্যবসা করব না।”
Post a Comment