নতুন ভাইরাস নিয়ে হাজির ফের চিন ! - The News Lion

নতুন ভাইরাস নিয়ে হাজির ফের চিন !





করোনার পাশাপাশি আরও  একটি ভাইরাস নিয়ে  হাজির হলো চিন।  চিনে এই মুহূর্তে করোনার পাশাপাশি সোয়াইন ফ্লুয়ের মারণ জি ফোর ভাইরাস দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে। আর সেই ভাইরাস সহজেই সংক্রমিত হতে শুরু করেছে গোটা  চিনে।






 আজব ধরনের ভাইরাসের  গতিবিধি আলাদা। বিভিন্ন রোগীকে বিভিন্নভাবে কাবু করতে পারে এই ভাইরাস। অল্প উপসর্গ রোগীর শরীরে দানা বাঁধলেও, তা ভয়াবহ আকার নিতে পারে এই ভাইরাসের প্রকোপে। জিফোর শরীরে বাসা বাঁধলেই ক্লান্তি আসতে শুরু করবে। খিদে কমে যেতে থাকবে এই ভাইরাসের প্রকোপে।






 অনেক ক্ষেত্রে বিজ্ঞানীরা বলছেন , এক বছর আগে থেকে ভাইরাস শরীরে দানা বাঁধতে পারে। এরপর একবছর পর শরীর প্রবল অসুস্থতার মধ্যে পড়লে রোগ চিহ্নিতকরণ হতে পারে।  বিজ্ঞানীরা বলছেন, এই রোগের ফলে, চোখ ফুলতে শুরু করবে প্রবলভাবে। দৃষ্টিশক্তি হারিয়ে যেতে থাকবে। চোখে লালচে ভাব আসবে।






অন্যদিকে, ত্বকে ব়্যাশ ও ফোলাভাব থাকবে। ফুসফুস সংক্রান্ত উপসর্গ জি ফোর ভাইরাসের আক্রমণে শ্বাসকষ্ট শুরু হবে। সঙ্গে কাশি থাকবে, সর্দিও শুকনোভাব নিয়ে থাকবে শরীরে। এমন সমস্ত উপসর্গ থাকলে সোয়াইন ফ্লুয়ের একটি ধারার উপসর্গ থাকবে বলে মনে করা হচ্ছে।





 বিশেষ ধরনের এই জি ফোর  ভাইরাস ক্যানসারের মতো মারক। ভাইরাসের জেরে একের পর এক  শারীরিক অংশের ক্ষতি হতে শুরু করবে। সাধারণত রক্ত পরীক্ষার দ্বারা এই রোগ ধরা পড়ে। অনেকক্ষেত্রে বায়োপসি প্রয়োজন এই মারণ রোগকে চিহ্নিত করার জন্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.