কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৫৪টি সংস্থার অনুমোদন বাতিল করলো
দিল্লি হাই কোর্টের নির্দেশ এসেছে আগেই। সেই নির্দেশ অনুযায়ী এবার ৫৪টি ক্রীড়া সংস্থার সরকারি অনুমোদন আপাতত বাতিল করল কেন্দ্রীয় ক্রীড়াদপ্তর।
কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরের অনুমোদন বাতিলে সমস্যা তৈরি হল । ক্রীড়া সংস্থাগুলির অনিয়ম নিয়ে আইওএর বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে আইনি লড়াই করছেন আইনজীবী রাহুল মেহেরা।
প্রসঙ্গত প্রত্যেক বছর প্রতিবছর আইওএর অধীনে থাকা দেশের সব ক্রীড়া সংস্থাকে কেন্দ্রীয় ক্রীড়াদপ্তর থেকে সরকারি অনুমোদন নিতে হয়। অনুমোদনের মেয়াদ থাকে জানুয়ারি- ডিসেম্বর পর্যন্ত। সরকারি অনুমোদন না থাকলে কোনও সংস্থাকেই আর্থিক ভাবে সহায়তা করতে পারে না কেন্দ্রীয় ক্রীড়াদপ্তর।
দিল্লি হাইকোর্ট বিভিন্ন ক্রীড়া সংস্থার নিয়মাবলীর বৈধতা নিয়ে দেখছে, তখন থেকে কোনও সংস্থাকে অনুমোদন দিতে গেলে আদালতের অনুমতি লাগে।

Post a Comment