যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক
গত বছর চন্দ্রযান অভিযানের শেষ মুহূর্তে ল্যান্ডার বিক্রমের চাঁদের মাটিতে অবতরণের চেষ্টা ব্যর্থ হয়। সেই ব্যর্থতা ঢেকে নয়া উদ্যমে কাজ শুরু করে দেয় ইসরো। এবার আর কোনও ত্রুটি রাখতে নারাজ বিজ্ঞানীরা।
দ্বিতীয় চন্দ্রাভিযানের তৎপরতা তুঙ্গে। সেই কাজে ইসরোকে এবার সাহায্য করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। জানা গিয়েছে, চন্দ্রাভিযানের আগামী মিশন এবং অন্যান্য মহাকাশ গবেষণা কেন্দ্রিক কাজে এবার ইসরোকে সাহায্য করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
চাঁদের মাটিতে সফল অবতরণে সফট ল্যান্ডিংয়ের ল্যান্ডার এবং রোভার তৈরির জন্য গবেষণায় ইসরোকে সাহায্য করবেন যাদবপুরের গবেষকরা।
Post a Comment