নেপোটিজমের তীর শচীন পুত্রের দিকে
বলিউডে সুশান্তের মৃত্যু আগেই নেপোটিজমের বিতর্ক উস্কে দিয়েছে। এবার তার ছায়া এসে পড়ল ক্রিকেটের ক্রীড়াক্ষেত্রে ও। অভিযোগ বাবা অটো চালক সেকারনে দুর্দান্ত পারফর্ম করেও নির্বাচকদের নজরে পড়েননি অনেক উঠতি ক্রিকেটার। অথচ কোনও রেকর্ড বা ভাল পারফরমেন্স ছাড়াও দলে সুযোগ পান শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর।
ক্রিকেটেও স্বজনপোষণের অভিযোগ তুলে দিল এবার নেটিজেনরা। তাদের যোগ্য জবাব দিলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে, ক্রিকেটে নেপোটিজমের কোনও জায়গা নেই। অর্জুনের ব্যাপারে অনেকের দাবি, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেললেও মাথার উপর ‘হাত’ না থাকায় জাতীয় জুনিয়র দলে সুযোগ হয় না প্রণব ধানওয়াড়ের মতো উঠতি ক্রিকেটারের।
সেই জায়গায় ভাল পারফর্ম না করলেও নির্বাচকরা সুযোগ দেন অর্জুনকে কারণ তিনি শচীনের ছেলে। এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

Post a Comment