বিজেপি ছেড়ে ১৯০ পরিবার তৃনমূলে যোগ দিলো
বিজেপি ছেড়ে ১৯০ টি পরিবার তৃণমূলে যোগদান করলো উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায়। রবিবার বিকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর খ্রিস্টান পাড়া মোরে অস্থানী মঞ্চের থেকে বনগাঁ দক্ষিনের বিধায়ক সুরজিৎ বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি গবিন্দ দাসের হাত ধরে গাইঘাটা ও বনগাঁ দক্ষিণ বিধান সভা থেকে ১৯০ টি পরিবার বিজেপি ও সিপিএইএম ছেড়ে তৃণমূলে যোগদান করে।
যার মধ্যে ১২৭ টি পরিবার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ওয়ার্ড থেকে যোগদান করেছে বলে দাবি বিধায়ক সুরজিৎ বিশ্বাসের। বিজেপির সন্ত্রাস, মিথ্যা প্রতিশ্রুতি ফলে বিজেপি ছেড়ে মানুষ তৃণমূলে যোগদান করছে বিলে তৃণমূলের দাবি।

Post a Comment