সুন্দরবনে বিজেপি এবং সিপিএমে ভাঙ্গন, যোগদান তৃনমূলে - The News Lion

সুন্দরবনে বিজেপি এবং সিপিএমে ভাঙ্গন, যোগদান তৃনমূলে






সুন্দরবনে বিজেপির এবং  সিপিএমে ভাঙ্গন।  তৃণমূলে যোগদান করলেন দুই শতাধিক কর্মী ও সমর্থক। উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের  কালিতলা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তৃনমুলে যোগদান করলেন প্রায় দুইশতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থক ও নেতা নেত্রী। 




এদিন কালিতলা গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি শ্যামল মন্ডল হিঙ্গলগঞ্জ  ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ তুষার মন্ডলের হাতধরে যোগদান করলেন প্রায় দুই শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থকরা। 





কালিতলা অঞ্চলের বিজেপি নেতা বিষ্ণুপদ জোয়াদ্দার ও প্রশান্ত মন্ডল, সিপিএম নেতা মানিক মণ্ডল, হরেকৃষ্ণ জোয়াদ্দার সহ দুই শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শরিক হতে বিজেপি পতাকা ত্যাগ করে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন।  তাদের অভিযোগ বিজেপিতে থাকলে মানুষের পাশে থেকে উন্নয়ন করা যাবে না। 





এরমধ্যে বিজেপির নেতারা দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে পাশাপাশি দলের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে গেছে। প্রকৃত বিজেপির নেতারা  দলে জায়গা পাচ্ছেনা। অন্য রাজনৈতিক দল থেকে আসা নেতা নেত্রীরা  বিজেপির মাথায় বসে যাচ্ছে।  এরাই দলের দুর্নীতি করে দলের বদনাম করছে।  এই দলে পুরনোদের কোনো সম্মান নেই।তাই দল ত্যাগ করেছি।





 তারা বলেন,  একদিকে মানুষের উন্নয়ন করা, অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দেয়া আমাদের মূল চিন্তাভাবনা। তাই আজ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তলায় এসেছি যাতে মানুষের জন্য কিছু করতে পারি। আমরা রাজ্যর মুখ্যমন্ত্রীর উন্নয়নের শরিক হতে এসেছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.