করোনা মোকাবিলায় হোম যজ্ঞ - The News Lion

করোনা মোকাবিলায় হোম যজ্ঞ




সারা দেশের পাশাপাশি রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যদিও এরই পাশাপাশি সুস্থতার হারও ক্রমশঃ বাড়ছে।আর এবার করোনা সংক্রমণ দূর করতে হোম যজ্ঞের আয়োজন করল রানীহাটির নাবঘড়া গৌরী আশ্রম।




জানা গেছে সোমবার সকাল থেকে আশ্রমে ৭ জন পুরোহিতের উপস্থিতিতে করোনা মুক্ত পৃথিবী শান্তি যজ্ঞ শুরু হয় পরে ভক্তদের মধ্যে শান্তিজল বিতরণ করা হয়।





আশ্রমে শান্তি যজ্ঞ সর্ম্পকে আশ্রমের সভাপতি প্রভাকর পন্ডিত জানান দেশের পাশাপাশি রাজ্যের মানুষ ও করোনায় আক্রান্ত। রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় আতঙ্কিত সাধারন মানুষ। আর মানুষের এই আতঙ্ক দূর করতেই আমাদের এই শান্তি যজ্ঞের আয়োজন। তিনি জানান আমাদের আশা খুব শীঘ্র মানুষ এই করোনা প্রভাব থেকে মুক্ত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.