দেশের স্বার্থে এই নিয়ে তৃতীয়বা বিয়ে বাতিল করলেন প্রধানমন্ত্রীর! - The News Lion

দেশের স্বার্থে এই নিয়ে তৃতীয়বা বিয়ে বাতিল করলেন প্রধানমন্ত্রীর!



করোনা আতঙ্কে গোটা বিশ্ব। আর এই সময় বিশ্ব নেতাদের অবদানও অস্বীকার করা যায় না। এদিকে দেশের মানুষকে রক্ষা করা অন্যদিকে অর্থনীতিকে সামলানো। চরম উদ্বেগের মধ্যে দিন কাটছে রাষ্ট্রপ্রধানের। আর এই সবের মধ্যে বারবার বিয়েটাই বাতিল হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর! তাও আবার তৃতীয়বার।



ডেনমার্কের প্রধানমন্ত্রী মিট ফ্রেডরিকসেন। অন্যতম জনপ্রিয় নেতাদের মধ্যে একজন। সুন্দরীও বটে! তাঁরই বিয়ের কথা বলা হচ্ছে।  এর আগে তাঁর দু’বার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল। কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়ায় বিয়েটা আর করা হয়ে ওঠেনি। ফের একবার বিয়ের দিন ঠিক করেছিলেন। আগামী ১৮ জুলাই দীর্ঘদিনের বন্ধু বোকে বিয়ে করার কথা ছিল প্রধানমন্ত্রী মিট ফ্রেডরিকসেনের।




কিন্তু পরে তিনি জানতে পারেন বিয়ের দিন অর্থাৎ আগামী ১৭ এবং ১৮ জুলাই ব্রাসেলসে বসছে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ বৈঠক। করোনা মহামারীর মাঝে এই প্রথম বৈঠকে বসছেন ২৭টি সদস্য দেশের শীর্ষ রাষ্ট্রপ্রধানরা। প্রথমে ভার্চুয়াল বৈঠকের কথা থাকলেও পরে সশরীরে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।  আর সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য এবার তৃতীয়বার বিয়ে বাতিল করলেন ফ্রেডরিকসেন। বিয়ে বাতিলের কথা জানিয়ে ফেসবুকে বন্ধু বোয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি।  সঙ্গে লিখেছেন, ‘এই চমৎকার মানুষটিকে বিয়ে করার জন্য মুখিয়ে রয়েছি। কিন্তু আমাকে ডেনমার্কের স্বার্থে কাজ করতে হবে। তাই আবারও সিদ্ধান্ত বদল করতে হচ্ছে আমাদের ।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.