জ্বালানি গ্যাসের দামের ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ সরিয়ে নেবে কেন্দ্র, প্রধান
লকডাউনে একটানা ৮২ দিন তেলের দামে নিম্নগতি বজায় থাকার পর ৭ জুন থেকে দেশের তেল কোম্পানিগুলি তেলের দাম চলেছে। আনলক ১-এর পর থেকে ক্রমই উর্ধমুখী পেট্রোল আর ডিজেলের দাম। তার সঙ্গে গ্যাস সিলিন্ডারেরও আর এই উর্ধমুখী দামে নাভিশ্বাস মধ্যবিত্তের ওপর আরও দুঃসংবাদ শোনালেন কেন্দ্রীয় পেট্রেলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
তিনি জানান, ধীরে ধীরে জ্বালানি গ্যাসের দামের ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ সরিয়ে ফেলা হবে। আন্তর্জাতিক বাজার চলতি দামের সঙ্গে মিলিয়ে দাম নির্ধারিত হবে জ্বালানি গ্যাসের। প্রধান জানান, জ্বালানির চাহিদা সেপ্টেম্বর অক্টোবরে আবারও ফিরে আসবে। ধারাবাহিকভাবে ২০দিন ধরে দাম বৃদ্ধি পাচ্ছে পেট্রল ডিজেলের। ভারত পেট্রোলিয়ামের বেসরকারিকরণের কাজে এবার গতি নেবে কেন্দ্র। করোনা ভাইরাসের জন্য সেই কাজ বাধা প্রাপ্ত হয়। ডিজেলের দাম ৮০ টাকার গণ্ডি ছাড়াল।
Post a Comment