মাটির সৃষ্টি প্রকল্প খতিয়ে দেখলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব
মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পুরুলিয়ার বেশ কয়েকটি ব্লকে গিয়ে সরজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব দিব্যেন্দু সরকার।
কর্মহীন মানুষজনকে কাজ দিতেই কয়েক মাস আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ মতো এই প্রকল্পের কাজ শুরু হয়। এই জেলা বেছে নেওয়া হয় বেশ কয়েকটি টিলাকে।
টিলার উপরে থেকে গড়িয়ে যাওয়া জল কে ধরে রাখতে ওই প্রকল্প থেকে কাজ শুরু হয়। মাত্র দেড় মাসেই পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প নতুন আশার বীজ বপন করেছে।
তাই সেই কাজ দেখতেই তিনি শুক্রবার থেকেই পুরুলিয়ার ব্লকে ব্লকে ঘুরে বেড়াচ্ছেন। শনিবার তিনি পুরুলিয়ার বান্দোয়ানের গুড়ুর গ্রাম পঞ্চায়েতের ভালু গ্রামে একটি বিশাল টিলা জুড়ে পরিখা খননের কাজ দেখেন।
এখনও পর্যন্ত মাটির সৃষ্টি প্রকল্পে এই জেলায় প্রায় সাড়ে চার হাজারমানুষজনকে এই প্রকল্পের আওতায় কাজ দেওয়া হয়েছে। জেলাশাসক রাহুল মজুমদার বলেন, “ করোনার মত এই মহামারীতে জীবন ও জীবিকা দুটিকেইখুব গুরুত্ব দিয়ে ভারসাম্য বজায় রেখেছে এই প্রকল্প। এক দিনে মানুষজনকে কাজ দেওয়া অন্যদিকে পতিত জমিকে পুনরুদ্ধার করা।”

Post a Comment