বিস্ফোরক ভর্তি তিনটি গাড়ি আটক
বিপুল পরিমাণে বিস্ফোরক ভর্তি তিনটি গাড়ি আটক করল বীরভূমের মুরারই থানার পুলিশ। গাড়ির ভেতর থেকে পুলিশ উদ্ধার করেছে অ্যামোনিয়াম নাইট্রেট ও জিলেটিন স্টিক।
গোপন সূত্রে খবর পেয়ে মুরারই থানার পুলিশ স্থানীয় আমভুয়া গ্রামে হানা দেয়,সেখানে তিনটি গাড়ি থেকে ১৭২ বস্তা বিস্ফোরক উদ্ধার করে। গাড়িগুলোকে আটক করে থানায় নিয়ে আসে। বিস্ফোরক পাচারের ঘটনায় জড়িত থাকার সন্দেহে মুকেশ সিং নামে এক ব্যক্তি কে পুলিশ গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি এলাকায় প্রচুর পাথর খাদান রয়েছে মূলত এই পাথর ভাঙার ক্ষেত্রে বিস্ফোরক ব্যবহার করা হয়।
তবে অনেক সময় পাথর খাদান এর মালিকরা ঝারখন্ড থেকে কম দামে এই ধরনের বিস্ফোরক আমদানি করে কাজে লাগায় এক্ষেত্রে ১৭২ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট বৈধ নাকি নিয়মবহির্ভূতভাবে অন্য কোথাও থেকে আমদানি করা হয়েছে তা তদন্ত শেষ না হওয়া অবধি সঠিক বলা যাবে না।

Post a Comment