করোনায় আক্রান্ত তথ্য সচিব - The News Lion

করোনায় আক্রান্ত তথ্য সচিব




 ঢাকা প্রতিনিধি :          করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। বর্তমানে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।  আজ বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তথ্য সচিব গত ২১ জুন পরীক্ষা করান। গতকাল মঙ্গলবার রিপোর্ট পাওয়া যায়, এতে পজিটিভ রেজাল্ট আসে।




তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে ওই কর্মকর্তা জানান। তথ্য সচিবের একান্ত সচিব (পিএস) মো. এনামুল আহসান সংবাদমাধ্যমকে বলেন, ম্যাডামের করোনার ফল পজিটিভ এলেও কোনো লক্ষণ নেই। তিনি ভার্চ্যুয়ালি অফিস করছেন।




 কামরুন নাহারের স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের করোনা টেস্ট করা হলে ফল নেগেটিভ বলে জানান তার দপ্তরের এক কর্মকর্তা। এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর ও তার স্ত্রী পারভীন আক্তার করোনাভাইরাস ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.