পরিবারকে খুশি করতে বাড়িতেই বানিয়ে ফেলুন ঘিয়ে ভাজা চিকেন ধোসা - The News Lion

পরিবারকে খুশি করতে বাড়িতেই বানিয়ে ফেলুন ঘিয়ে ভাজা চিকেন ধোসা





 উপকরণঃ

ঘিয়ে ভাজার জন্যঃ

শুকনো লঙ্কা ১২৫ গ্রাম

গোটা ধোনে ৩০ গ্রাম

গুঁড়ো হলুদ ৩ গ্রাম

গোটা মেথি ৫গ্রাম

গোটা জিরে ১৫ গ্রাম

গোলমরিচ ৫ গ্রাম

 লবঙ্গ ২ গ্রাম

রসুন , ছাল ছাড়ানো ৩০ গ্রাম




চিকেন ম্যারিনেটের জন্যঃ 

হাড় ছাড়া চিকেনের টুকরো ৫০০ গ্রাম

 দই ৫০ গ্রাম

১টা লেবুর রস




চিকেন রান্নার জন্যঃ

তেঁতুল গোলা ২০ গ্রাম

১টা আদা (এক ইঞ্চি)

১টা পেঁয়াজ , কুচো করে কাটা

১টা টমেটো , কুচো করে কাটা

৬ টা ছোটো রসুনের কোয়া

৪০ + ২০ গ্রাম ঘি

১ চা চামচ লালা লঙ্কার গুঁড়ো

স্বাদানুসারে নুন

গুড়




কোয়েসাদিলার জন্যঃ

ধোসার জন্য (৪ টি ধোসা) ৪০০ গ্রাম

চিস , ঘষে নেওয়া ১২০ গ্রাম

ঘি বা তেল (ধোসা মুচমুচে করার জন্য)

ধনেপাতা , টুকরো করে কাটা




 চাটনির জন্য:

৪ টেবিল চামচ কারিপাতা (ডুবন্ত তেলে ভাজা), টুকরো করে কাটা

১০০ মিলি দই

এক চিমটে নুন

স্বাদানুসারে জিরের গুঁড়ো

এক চিমটে গুড়

লাল লঙ্কার গুঁড়ো




ঘিয়ে ভাজা মশলা গুলি প্রস্তুত করে নিনঃ
যে সমস্ত মশলা গুলির উল্লেখ করা হয়েছে তা এক এক করে ঢিমে আঁচে ভেজে নিন। মশলা থেকে সুগন্ধ নির্গত হওয়ার পরে তা নামিয়ে নিন ও ঠান্ডা করতে দিন। ঠান্ডা হওয়ার পরে মশলা গুলো মিশিয়ে নিয়ে গুঁড়ো করে ফেলুন।
মশলা গুঁড়ো করার পর তাতে রসুনের কোয়া দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিন। তারপর এয়ার টাইট জারে রেখে দিন।





চিকেন ম্যারিনেটের জন্যঃ
হাড় বিহীন মাংসের টুকরো গুলি ½ ইঞ্চি সাইজে ছোট ছোট টুকরো করে কেটে ফেলুন। এবার ম্যারিনেটের উপাদান গুলি দিয়ে চিকেন ম্যারিনেট করে নিন। ম্যারিনেট করা চিকেন দু ঘন্টার জন্য ফ্রিজে রাখুন।




চিকেন রান্নার জন্যঃ
তেতুঁল জলে ভিজিয়ে তেঁতুল গোলা বানিয়ে নিন। আদা-রসুন বেটে নিন ও পেঁয়াজ, টমেটো কুচিয়ে নিন। এবার একটা পাত্রে ঘি দিয়ে কারিপাতা দিন ও ভাজতে থাকুন। তাতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন, যতক্ষন না নরম হচ্ছে।  এবার আদা-রসুন বাটা ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। যতক্ষন না ঘি ছাড়ছে ততক্ষণ নাড়তে থাকুন। তারপর টমেটো দিন। এবার টমেটো না গলা পর্যন্ত নাড়ুর, আপনার মশলা তৈরী হয়ে গেছে। প্রয়োজন মতো জল দিন। ম্যারিনেট করা চিকেনের টুকরো গুলি দিয়ে দিন। তবে চিকেনে ঝোল শুকিয়ে নিতে ভুলবেন না। আপনার তৈরী শুকনো মশলা টা চার টেবিল চামচ দিয়ে দিন (স্বাদানুসারে) ভালো করে মিশিয়ে নিতে ভুলবেন না। একেবারে শেষে তেঁতুল গোলা ও গুড় দিন। ভালো করে মিশিয়ে নিন, স্বাদানুসারে নুন দিন। .বাকি ঘি মিশিয়ে দিন। ধোসা তৈরির সময় গরম রাখতে হবে।




কোয়েসাদিলার জন্যঃ
একটা পাত্র গরম করে ৬-৭ ইঞ্চি ব্যাস যুক্ত ধোসা বানিয়ে নিন, একটু মোটা করবেন। সোনালী করে ভেজে নিন, এর 1/4 অংশে তৈরী করা চিকেন দিয়ে তার ওপর থেকে চিজ ছড়িয়ে দিন। এবার ধস ফোল্ড করে নিয়ে নামিয়ে রাখুন।
.ত্রিভূজাকৃতিতে তিন থেকে চারটি টুকরোতে কেটে নিন। কারিপাতা চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.