আসুন জেনে নেওয়া যাক কী ভাবে শিডিউল করবেন হোয়াটসঅ্যাপ মেসেজ? - The News Lion

আসুন জেনে নেওয়া যাক কী ভাবে শিডিউল করবেন হোয়াটসঅ্যাপ মেসেজ?



আপনার কি বন্ধুর বিবাহ বার্ষিকী মনে নেই বা বিশেষ কারও জন্মদিন এবার থেকে আপনাকে এবেপারে সাহায্য করবে হোয়াটসঅ্যাপ। কারন হোয়াটসঅ্যাপ-এও আপনি শিডিউল করে রাখতে পারবেন আপনার জরুরি বার্তা, তা সেটি শুভেচ্ছাবার্তাও হতে পারে। হোয়াটসঅ্যাপ মেসেজ কী ভাবে শিডিউল করবেন?




১) প্রথমেই গুগল প্লে স্টোর-এ গিয়ে SKEDit অ্যাপটি ডাউনলোড করে নিন। 

২) তারপর অ্যাপটি খুলে সাইন আপ করুন। তার পর এর মেন মেনু থেকে হোয়াটসঅ্যাপ খুলুন। 

৩) এ বার অ্যাপ থেকে অ্যাক্সেসযোগ্যতা সক্ষম করুন অপশনে গিয়ে SKEDit-কে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অনুমতি দিতে হবে। 





৪) এ বার অ্যাপে প্রয়োজনীয় তথ্য দিন। যেমন, যাঁকে মেসেজ পাঠাবেন তাঁর নম্বর এবং যে মেসেজ পাঠাতে চান সেটি লিখুন। এর পর মেসেজ পাঠানোর তারিখ আর সময় সেট করে দিন। এই অ্যাপের সাহায্যে একই মেসেজ একাধিকবার পাঠানোর বা শিডিউল করে রাখার অপশনও পাবেন। 

৫) মেসেজ পাঠানোর আগে নিশ্চিত করুন। ব্যস, আপনার মেসেজ শিডিউল হয়ে যাবে। মেসেজের ডেলিভারি হয়ে গেলে আপনার কাছে নোটিফিকেশনও চলে আসবে।





কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.