ছোট ছোট ছেলেরা যেন করোনা পরবর্তী সময়ে শিশুশ্রমের ফাঁদে না পড়ে, আর্জি আইএলও
করোনা সংকটের জন্য একদিকে স্কুলের শিক্ষা ব্যাহত হয়েছে অন্যদিকে বহু পরিবারের আয় কমে গিয়েছে। এমন অবস্থায় ছোট ছোট ছেলেরা যেন শিশুশ্রমের ফাঁদে না পড়ে তার নিশ্চয়তা দেওয়ার জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ভারতের সমস্যার কথা চিন্তা করে ছয় পয়েন্টের একটা রোড ম্যাপ দিয়েছে। আই এল ও-র ডিরেক্টর ডকমার ওয়াল্টার জানিয়েছেন, ভারতের লক্ষ্য হওয়া দরকার- দারিদ্র দূরীকরণের পদক্ষেপ করা, সার্বিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা করা, শিক্ষা সংক্রান্ত পদক্ষেপ করা যাতে শিশুরা ফের স্কুলে ফিরে যেতে পারে।
এজন্য আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক দিক থেকে আলোচনা চালিয়ে যেতে হবে সব রকম স্বার্থের সঙ্গে জড়িত মানুষজনের সঙ্গে। করোনার জেরে পারিবারিক আয় কমে যাওয়ায় বেঁচে থাকার জন্য একপ্রকার বাধ্য হতে হচ্ছে রোজগার করতে। এর ফলে যেসব ছোট ছোট ছেলেমেয়েরা কাজে নিয়োজিত হয়ে যাচ্ছে। এরা স্কুলে নাও ফিরতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
শুক্রবার আইএলও, শ্রমমন্ত্রক এবং ভি ভি গিরি ন্যাশনাল লেবার ইনস্টিটিউট যৌথ ভাবে আয়োজন করেছিল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক আলোচনা সভা। সেখানে ওয়াল্টার ভাষণ দেন। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার মেনে নেন, এই করোনা সংকটের সময় পরিবারের ছোট ছোট সদস্যদের ঠেলে দেওয়া হচ্ছে শিশু শ্রমিক হিসেবে।
পাশাপাশি তিনি জানান, সরকার কাজ করছে একটি পরিকল্পনা মাফিক যাতে ভারতে একটা সময়ের মধ্যে শিশু শ্রমিক মুছে ফেলা যায়। সারা বিশ্বে প্রায় ১৫২ মিলিয়ন শিশু শ্রমিক রয়েছে যাদের মধ্যে ৭২ মিলিয়ন বিপজ্জনক কাজে নিযুক্ত। বর্তমানে এইসব শিশুরা আরও বড় ঝুঁকির মুখে এবং বেশি সময় ধরে কাজ করতে বাধ্য হচ্ছে বলে আইএলও-ইউনিসেফ’র যৌথ রিপোর্ট জানাচ্ছে।
Post a Comment