হঠাৎ কানাডা গেলেন আওয়ামী লীগ নেতা হানিফ
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গেছেন। গতকাল শুক্রবার ভোররাত চারটার দিকে কানাডার উদ্দেশে রওনা হন তিনি।
জানা গেছে, কানাডায় বসবাসরত স্ত্রী ও দুই ছেলেকে দেখতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দোহা গেছেন। ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা তার।
বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল। তিনি বলেন, পরিবারের সঙ্গে দেখা করতে স্যার কানাডা গেছেন।
উল্লেখ্য, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য হানিফের স্ত্রী এবং দুই সন্তান স্থায়ীভাবে কানাডায় বসবাস করেন।
বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও করোনা পরিস্থিতির কারণে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছিলেন না হানিফ। খুব শিগগির তিনি দেশে ফিরে আসবেন বলে জানান তার ব্যক্তিগত কর্মকর্তা। তবে কবে ফিরবেন, এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।
হানিফের হঠাৎ কানাডা যাওয়াকে কেন্দ্র করে চারদিকে চলছে কানাঘুঁষা। বাংলাদেশে করোনার সংক্রমণ প্রতিদিনই বেড়ে যাচ্ছে, বলা যায় পিক টাইমের দিকে যাচ্ছে। এ অবস্থায় করোনা থেকে বাঁচতে তিনি কানাডায় গেছেন বলে শোনা যাচ্ছে।
Post a Comment