রথযাত্রার দিন খুলতে চলেছে তারাপীঠ মন্দির
করোনা মোকাবিলায় লকডাউনের ফলে প্রায় তিনমাস বন্ধ থাকার পর খুলতে চলেছে তারপীঠ মন্দির। রথযাত্রার দিন তারাপীঠের মায়ের মন্দির ভক্তদের জন্য খোলার সিদ্ধান্ত তারাপীঠ মন্দির কমিটি।
মন্দির কমিটি শনিবার বৈঠকের সিদ্ধান্ত নেয়, মন্দিরের গর্ভগৃহে ভক্তরা প্রবেশ করতে পারবেন না, মন্দিরে সেবাইতদের মাধ্যমে ভক্তরা পুজো দিতে পারবেন, মায়ের ভোগ দেওয়া যাবে কিন্তু সেই ভোগ মন্দির চত্বরে বসে খাওয়া যাবেনা।
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, যে করোনা সংক্রমণ মানুষকে বিপদে ফেলছে সেই মরণব্যাধির থেকে মানুষকে মুক্তি দিতে এই সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে প্রায় 93 দিন পর মায়ের মন্দির ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হচ্ছে।

Post a Comment