চন্দ্রগ্রহণে রাতারাতি বদলে যাবে এই সব রাশির দিন - The News Lion

চন্দ্রগ্রহণে রাতারাতি বদলে যাবে এই সব রাশির দিন




৫ই জুন হতে চলেছে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। কি এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ? বিজ্ঞানীরা বলছেন সূর্য, পৃথিবী ও চাঁদ একই পথে চলে এলে শুরু হয় গ্রহণ। এই সময়ে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর৷ সেই ছায়ায় ঢাকা পড়ায় পৃথিবী থেকে দেখা যায় না রুপোলি চাঁদকে। তাকে বলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।  ভারতের কোনও অংশ থেকেই এই চন্দ্রগ্রহণ চোখে পড়বে না।  ৫ই জুন শুক্রবারের  এই চন্দ্রগ্রহণের বড়সড় প্রভাব পড়তে চলেছে বেশ কয়েকটি রাশির ভাগ্যে। আসুন দেখে নেওয়া যাক, পর পর কোবন রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে এই চন্দ্রগ্রহণের। 


মেষ রাশিঃ 
এই রাশির জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত খুঁজে পাবেন এই চন্দ্রগ্রহণ ঘিরে। তবে সম্পর্কের বাইরেও যে আপনার একটা জীবন রয়েছে, তা যেন ভুলে যাবেন না!

বৃষ রাশিঃ
এই রাশির জাতক জাতিকারা সম্পর্কে জোর দিন আরও। সম্পর্কে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের আরও নজর দিতে হবে।



 মকর রাশিঃ
মকর রাশির মানুষেরা একটু সাবধান। ভালবাসার মানুষের থেকে আঘাত আসতে পারে। জাতক জাতিকারা ভালবাসার মানুষের প্রতি বেশি যত্নবান হলে মঙ্গলকর হবে৷ আর্থিক ক্ষতিরও যোগ রয়েছে।   
কুম্ভ রাশিঃ
 পুরনো চিন্তা ভাবনা সরিয়ে নতুন চিন্তার সঙ্গে কাজ করা উচিত কুম্ভ রাশির জাতক জাতিকার। নইলে কাজের জায়গায় অশান্তি হতে পারে। আর্থিক ভাগ্য মধ্যম যাবে।

কর্কট রাশিঃ
কষ্টকর হতে পারে সময়৷ আর্থিক ক্ষতি থেকে সম্মানহানির আশঙ্কা রয়েছে৷





সিংহ রাশিঃ
পার্টনারশিপে কোনও কাজ করছেন? তাহলে সাবধান৷ বৈবাহিক জীবনে চরম সমস্যার সম্মুখীন হতে পারেন৷

কন্যা রাশিঃ
কন্যারাশির জাতকদের জন্য এই গ্রহণ শুভ হতে পারে৷ শত্রুর বিনাশ হবে৷ সাফল্য আসবে৷ আসবে খুশির খবরও৷

 তুলা রাশিঃ 
নাম এবং প্রসিদ্ধির জন্য সংগ্রাম করতে হবে৷ দূরের কোনও সফর সমস্যা ডেকে আনতে পারে৷





 বৃশ্চিক রাশিঃ
এই রাশির জাতকের জন্য সূর্যগ্রহণ শুভ৷ ধনসম্পত্তির যোগ রয়েছে৷ কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি হতে পারে৷ 

 ধনু রাশিঃ
ইচ্ছাশক্তি বৃদ্ধি পাবে৷ যাত্রা শুভ হবে৷ পারিবারিক ক্ষেত্রেও শান্তি বজায় থাকবে৷ মিথুন- লাভ এবং উন্নতির সম্ভাবনা কম৷ প্রেমের সম্পর্কে বাধা আসতে পারে৷ পড়াশোনাতে মনযোগ কমতে পারে

 মীন রাশিঃ 
এই রাশির জাতকদের ওপর গ্রহণের ফলে মিশ্র প্রভাব পড়তে পারে৷ বুঝেশুনে কথা বলতে হবে৷ পরিবারের প্রতি আরও যত্নবান হতে হবে৷  ৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.