প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী শিকদারের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ও রাহুল
বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী শিকদার। বিজেপির রাজ্য দফতরে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ ও রাহুল সিনহা। শুধু ২১ এ বাংলা দখলের ঘুঁটি সাজানোই নয়, নিজেদের ঘরকেও শক্ত করতে চলেছে বঙ্গ বিজেপি।
আর সেই কারণে ফের একবার শাসক, বিরোধীদের ঘর ভাঙতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। ২০০৪ সালে লোকসভা নির্বাচনে জিতে কৃষ্ণনগরের সাংসদ হয়েছিলেন তিনি। গত শনিবার জ্যোতির্ময়ী শিকদারের সল্টলেকের বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সূত্রের খবর, সোনাজয়ী প্রাক্তন অ্যাথলিটই দিলীপকে আমন্ত্রণ জানিয়েছিলেন চা খাওয়ার। দিলীপ ঘোষ পদ্মফুল উপহার দেন জ্যোতির্ময়ীকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই বিজেপিতে তাঁর যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। তিনদিন পরই সমস্ত জল্পনায় জল ঢালেন প্রাক্তন অ্যাথলিট। যোগ দেন গেরুয়া শিবিরে।
Post a Comment