মাত্র ৯৯ দিনে নিউজিল্যান্ডের করোনা জয়, কিভাবে এই অসাধ্য সাধন? - The News Lion

মাত্র ৯৯ দিনে নিউজিল্যান্ডের করোনা জয়, কিভাবে এই অসাধ্য সাধন?




 কোনও দেশ যা করতে পারেনি, তাই করে দেখিয়েছে নিউজিল্যান্ড। করোনাকে হারিছে তাঁরা। আপাতত  স্বস্তিতে সে দেশের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডার্ন।  কী  করে নিউজিল্যান্ড করোনা হামলার পরেও তাঁকে ঠেকিয়ে দিল । যেখানে সেদেশে  করোনায় আক্রান্ত হয়েছিলেন দেড় হাজারেরও বেশি মানুষ, পাশাপাশি ২২ জনের মৃত্যুও হয়। কিন্তু তবুও ফের ফিরে আসতে পেরেছে নিউজিল্যান্ড। মাত্র ৯৯ দিনে নিউজিল্যান্ডের করোনা জয়। কিভাবে হল এই অসাধ্য সাধন?  প্রকৃতপক্ষে সরকারের সঠিক সিদ্ধান্ত ও জনগণের সহযোগের কারণেই, দেশকে করোনা মুক্ত করতে পেরেছে নিউজিল্যান্ডবাসী।





 প্রধানমন্ত্রী জেসেন্ডা-র ডাক ছিল “আমাদের টিম ৫০ লক্ষের টিম’।   নিউজিল্যান্ড চিনে করোনা ছড়িয়ে পড়ার পরে জানুয়ারি থেকেই নিজেদের তৈরি করছিল। জানুয়ারিতেই তৈরি করা হয়েছিল ন্যাশনাল হেলথ কোর্ডিনেশ্ন সেন্টার বানানো হয়েছিল।     ফেব্রুয়ারি থেকে সেদেশে আসা বিদেশি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। কেবলমাত্র নিউজিল্যান্ডবাসীই ফেব্রুয়ারি থেকে দেশে প্রবেশ করতে পারছিল। এমনকি ওই সব নাগরিকদেরকেও দেশে ফিরে বাধ্যতামূলক ভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখে সরকার।    এরপরেই ২৫ মার্চ লকডাউন ঘোষণা করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।




নিউজিল্যান্ড প্রথম দফায় লকডাউনে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু রাখে। এরপরের দফায় খুলে দেওয়া হয় ব্যবসা ও স্কুল, কিন্তু সেক্কখেত্রে কঠোর সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়। ১৩ মে থেকে লোকজনকে বাড়ির বাইরে বেরোতে বারণ করে দেয় নিউজিল্যান্ড সরকার, কিন্তু একইসঙ্গে র‍্যাপিড টেস্ট শুরু করে প্রশাসন।  করোনা মুক্ত হওয়ার পরেও আন্তর্জাতিক স্তরে বিমান চলাচল বন্ধ রেখেছে নিউজিল্যান্ড। একই সঙ্গে দেশের অভ্যন্তরে কাউকে কোথাও যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নিষেধ না থাকলেও, তাদের উপর নজরদারি রেখেছে প্রশাসন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.