গত ২৪ ঘন্টায় দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু ৪৪৫ জনের
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু
হয়েছে ৪৪৫ জনের। যা এখনও পর্যন্ত একদিনে মৃত্যুর নিরিখে সর্বাধিক। শেষ ২৪ ঘন্টায়
দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮২১ জন। ফলে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪ লক্ষ ৪০ হাজার ৪৫০ জন।
মোট মৃতের
সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ১৫ জন। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা
আক্রান্তের সংখ্যা। একদিকে যেমন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনি সুস্থও
হচ্ছেন অনেকে। এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৪৮ হাজার ১৩৭ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ি, সোমবার একদিনে
মৃত্যুর নিরিখে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। ভারতের মধ্যে করোনার সংক্রমণ
সবথেকে বেশি মহারাষ্ট্র রাজ্যে। মঙ্গলবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে করোনা
আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৭৯৬ জন। মহারাষ্ট্রে করোনায় মৃত্যু
হয়েছে ৬ হাজার ২৮৩ জনের।
তবে সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে রাজধানী দিল্লি।
আক্রান্তের বিচারে তামিলনাড়ুকে টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছে দিল্লি। দিল্লিতে
করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬২ হাজার ৬৫৫ জন। দিল্লির মুখ্যমন্ত্রী
অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, রাজধানী দিল্লিতে প্রতিদিন ১৮ হাজার করোনা টেষ্ট করা
হচ্ছে।
রাজধানী দিল্লির পরেই করোনা সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে
তামিলনাড়ু। মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতের দক্ষিনের এই রাজ্যে করোনা আক্রান্তের
সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৮৭ জন। তামিলনাড়ুতে করোনায় মৃত্যু হয়েছে ৭৯৪ জনের।

Post a Comment