ফের পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল আকারের গ্রহাণু
আবারও এক নতুন দুর্যোগ। পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল আকারের গ্রহাণু। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এমনটাই জানাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহানু একেবারে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গিয়েছে।
পৃথিবীর দিকে এর আগেও একের পর এক গ্রহাণু ধেয়ে এসে পাশ কাটীয়ে চলে গেছে। ভাবছেন তো বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে? মোটেই না। আরও একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। প্রায় ১৭১ ফুট ব্যাসের বিশাল একটি গ্রহাণু ধেয়ে আসতে চলেছে। আর যেটা আসছে তা পৃথিবীর দিকেই। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে বিজ্ঞানীদের মধ্যে।
প্রতি মুহূর্তে নজর রেখে চলেছেন ধেয়ে আসা গ্রহাণুটির দিকে। সিএনইওএস-এর তথ্য অনুসারে ২০২০ কেই৪ নামে চিহ্নিত গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে ঘন্টায় ২০ হাজার মাইল গতিতে। তবে বিশাল আকৃতির হলেও খুব একটা আশঙ্কার কিছু দেখছেন না বিজ্ঞানীরা। কারণ বিশাল এই গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সঙ্গে সঙ্গে জ্বলে যাবে এবং আকাশেই বিস্ফোরণের পর বিলীন হয়ে যাবে।
Post a Comment