কল্যাণী থেকে কলকাতা সরকারী বাস পরিষেবা চালু
অফিস যাত্রীদের কথা মাথায় রেখে নদিয়ার কল্যাণী পৌরসভার উদ্যোগে এবং রাজ্য পরিবহন দপ্তরের সহায়তায় শুরু হল কল্যাণী ধর্মতলা সরকারি বাস পরিষেবা।
গত সোমবার থেকেই খুলে গিয়েছে সরকারি অফিস ও বেসরকারি অফিস। কিন্তু ট্রেন ও অন্যান্য গণ পরিবহন ব্যবস্থা শুরু না হওয়ায় কল্যাণী থেকে কলকাতা যেতে সমস্যায় পড়ছিলেন মানুষ। আর মানুষের সেই অসুবিধার কথা মাথায় রেখেই বৃহস্পতিবার থেকে শুরু হলো এই সরকারি বাস পরিষেবা।
আপাতত সপ্তাহে পাঁচ দিন চলবে এই বাস। পরে বাসের সংখ্যা বাড়ানো হবে। এই বাস পরিষেবা শুরু হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি কল্যাণীবাসী।

Post a Comment