আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল



মেষ রাশিঃ 
শরীর ভোগাতে পারে। কর্ম স্থলে সংযম না থাকলে ভোগান্তির সম্ভাবনা। নিজের প্রয়োজন থাকলেও আর্থিক ব্যাপারে অন্যের ওপর নির্ভর করবেন না। এ ক্ষেত্রে ধৈর্য ধারণ করুন এবং গুরুজনদের মতামতকে গুরুত্ব দিন। পরিকল্পনার বাইরে নতুন কোনো কাজে হাত না দেয়াই উত্তম হবে।

বৃষ রাশিঃ 
পুরনো কোনো পারিবারিক সমস্যার সমাধানে বয়স্ক কোনো আত্মীয় উদ্যোগ নিতে পারেন। সমঝোতামূলক মনোভাব বজায় রাখলে পরিবার ও দাফতরিক কাজে অগ্রগতি হতে পারে। প্রিয়জনকে আজ যতটা পারেন সময় দিন।

মিথুন রাশিঃ: 
আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা আজ কাজে লাগতে পারে। তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারে। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন। ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ভালবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে। শুধুমাত্র সুখ অনুভব করুন।




কর্কট রাশিঃ
নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয়। বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন- কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কেউ আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে- আপনার বিরুদ্ধে এক দৃঢ় শক্তি কাজ করায়-আপনার এমন কোন কাজ করা উচিত নয়- যা আপনাকে সামনাসামনি মোকাবিলার দিকে নিয়ে যাবে- যদি আপনি কখনো প্রতিশোধ নিতে চান তাহলে তা এক মর্যাদাপূর্ণ উপায়েই করা উচিত।

সিংহ রাশিঃ 
অংশীদারি ব্যবসায় সঙ্গীদের সম্পর্কে সচেতন থাকুন। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নে তাদের সঙ্গে আর্থিক লেনদেন করার আগে যাচাই করে নেবেন। সাংস্কৃতিক ও বিনোদনমূলক কাজে মানসিক শান্তি পাবেন।

কন্যা রাশিঃ 
কারও কথায় নির্ভর করে লেনদেন না করাই ভালো। ব্যবসায়ীদের নতুন কোনো কাজে হাত দেয়ার আগে যাচাই করে নিতে হবে। প্রিয়জনের কল্যাণে আগের নেয়া পরিকল্পনা বাস্তবায়নে দ্বিধা করবেন না।




তুলা রাশিঃ 
চাকুরি ক্ষেত্রে ছোটখাটো সমস্যা থাকলেও বাধা হবে না। উপার্জন ভাগ্য চলনসই। ব্যবসায় আজ বিনিয়োগ না করাই ভাল। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির ফলে শান্তি বিঘ্নিত হবে। শরীর সুস্থ থাকবে।

বৃশ্চিক রাশিঃ
বিদেশের সঙ্গে নতুন করে চুক্তি করার বিষয়টিও অগ্রাধিকার পাবে। সৃজনশীল কাজে মনোনিবেশ আপনাকে অনেকটাই টেনশনমুক্ত রাখবে। পারিবারিক ব্যাপারে যে কোনো ধরনের অবহেলা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

ধনু রাশিঃ 
দিনের শুরু থেকেই আজ ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন। কাউকে আজ নতুন করে কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়া একদম ঠিক হবে না। রাজনৈতিক কাজে অধস্তনদের কাজে লাগাতে পারবেন।






মকর রাশীঃ
 প্রিয়জনের সঙ্গে আলোচনা করলে দিনটি সফলতার মধ্য দিয়ে কাটাতে পারেন। কর্মস্থলের প্রধানের দৃষ্টি আকর্ষণ নতুন দায়িত্বলাভের বা আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন, এমন কোনো খবর পেতে পারেন।

কুম্ভ রাশিঃ 
পারিবারিক কাজে ব্যয় বৃদ্ধি পেতে পারে। কেনাকাটায় সংযত মনোভাব বজায় রাখার চেষ্টা করুন। কর্মস্থলে নতুন দায়িত্বলাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে গোপন বিষয় নিয়ে আলোচনার বিষয়টি চেপে রাখুন।

মীন রাশিঃ
 চাকুরি ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। অহেতুক ব্যায়ের কারণে চাপে থাকতে হবে। ব্যবসায় ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে সমস্যা থাকবে। শরীর নিয়ে সমস্যা রয়েছে। জটিল কাজ সম্পাদনে প্রভাবশালীদের মতামত গুরুত্বসহকারে বিবেচনা করুন। কারও কথায় দূরে যাবেন না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.