রাধাবল্লভী বানানোর পদ্ধতি - The News Lion

রাধাবল্লভী বানানোর পদ্ধতি



উপকরণঃ

৬ জনের জন্যে

২ কাপ বিউলির ডাল

১ ইঞ্চি আদা

১ চা চামচ থেঁতো করে মৌরি

২ টে কাঁচা লঙ্কা

২ চিমটে হিং

নুন পরিমাণ মতো

চা চামচ সরষের তেল ২

১ চা চামচ চিনি

১/২ চা চামচ কালো জিরে

সাদা তেল প্রয়োজন মতো

৩ কাপ ময়দা

জল দরকার মতন

১ চা চামচ লঙ্কা গুঁড়ো




প্রণালিঃ
প্রথমে ডাল ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রেখে দিতে হবে।

ময়দা সাথে ৩ টেবিল চামচ সাদা তেল, নুন মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে। মাখা হলে ৩০ মিনিট রেখে দিতে হবে।

৫ ঘণ্টা পর ডাল ভালো ভাবে ভিজে গেলে আদা ও লঙ্কা দিয়ে বেটে নিতে হবে।

বাটা হয়ে গেলে মৌরি থেঁতো, লঙ্কা গুঁড়ো নুন, চিনি মিশিয়ে নিয়ে কালো জিরে দিয়ে আবার মিশিয়ে নিতে হবে।




কড়া তে সরষের তেল গরম করে হিং ফোড়ন দিয়ে ডাল দিয়ে দিতে হবে। আর সামনে নেড়ে যেতে হবে। একটা মন্ড মতন হলে নামিয়ে নিতে হবে।

ডালে র পুর ঠান্ডা হলে ময়দার লেচি কেটে তাতে পুর ভরে দিতে হবে।

কড়া তে সাদা তেল গরম করে নিতে হবে। একটা একটা করে লেচি নিয়ে বেলে নিতে হবে লুচির থেকে একটু বড়। বেলে তারপর গরম তেলে দিয়ে ভাজতে হবে। লুচির মতন ভেজে তুলে নিতে হবে।

তারপর আলুর দম সহযোগে পরিবেশন করতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.