রিয়াকে জিজ্ঞাসাবাদ করায় সুশান্তের মৃত্যু নিয়ে উঠে এল বহু তথ্য! - The News Lion

রিয়াকে জিজ্ঞাসাবাদ করায় সুশান্তের মৃত্যু নিয়ে উঠে এল বহু তথ্য!




সুশান্তের মৃত্য়ুর তদন্ত করতে গিয়ে টানা ৯ থেকে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রিয়া চক্রবর্তীকে।
জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়  রিয়ার কাছে।  সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্ক, সুশান্তের অবসাদ, ইত্যাদি।


 সম্পর্কের বিষয়ে রিয়া জানান, লকডাউন শুরুর সময় থেকে সুশান্তের সঙ্গে লিভ ইন করতে শুরু করেন রিয়া। ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে সুশান্তের সঙ্গে লিভ ইন শুরু করেন রিয়া চক্রবর্তী। তবে সুশান্তের আত্মহত্যার কয়েকদিন আগেই রিয়া সেখান থেকে চলে যান।



তবে ফ্ল্যাট ছেড়লেও, তাঁদের যে ফোনে কথা হত, সেই সব তথ্য রিয়া পুলিসকে জানিয়েছেন বলেই খবর। শুধু তাই নয়, রিয়ার মোবাইল ফোনও স্ক্যান করা হয়। সেখানে থাকা সুশান্তের সঙ্গে তাঁর ছবি, ভিডিয়ো সবকিছু খুটিয়ে দেখে পুলিস। রিয়ার মোবাইল থেকে কোন কিছু মুছে ফেলা হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।




সুশান্তের মৃত্যুর পর কিছু সংবাদমাধ্যম দাবি করে, সুশান্তের ফ্ল্যাট ছেড়ে রিয়াকে চলে যাওয়ার পরামর্শ দেন মহেশ ভাট। সে বিষয়ে রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, তা জানা যায়নি। তবে রিয়া এবং সুশান্ত একসঙ্গে সম্পত্তি কেনার চেষ্টা করছিলেন বলে পুলিসকে জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি সুশান্ত যে অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন এবং চিকিতসকের কথা মতো অবসাদ কাটানোর ওষুধ খাচ্ছিলেন, সেই প্রমাণ পুলিসের সামনে হাজির করেছেন রিয়া।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.