এই প্রথম এত বড় সংকটের মুখে পড়ল বিশ্ব, মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে দুটি বিশ্ব যুদ্ধের পর এই প্রথম এত বড় সংকটের মুখে পড়ল বিশ্ব। এদিন মোদী বলেন, দেশের স্বাস্থ্যকর্মীরা লড়ছে। তাদের পাশে রয়েছে কেন্দ্র। তারা উর্দি ছাড়া দেশের প্রকৃত সৈনিক। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে নিজের বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন করোনা ভাইরাস অদৃশ্য, সেভাবেই লড়তে হবে আমাদের। আমরা জিতবোই। প্রধানমন্ত্রী জোর দেন আয়ুষ্মান ভারতের ওপর।
আগামী দুই বছরের মধ্যে প্রায় এক কোটি মানুষ এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন বলে জানিয়েছেন মোদী। য়ে সব মহিলারা গ্রামে থাকেন, তাঁরা বিশেষ করে এই প্রকল্পের মাধ্যমে উপকার ও সুবিধা পাবেন বলে এদিন জানিয়েছেন তিনি। এদিন মোদী বলেন স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানো হচ্ছে। ২২টি নতুন এইমস হাসপাতাল গড়ে তোলা হয়েছে। মেডিকাল শিক্ষা খাতে ৩০ হাজারেরও বেশি আসন যুক্ত করা হয়েছে।
গত পাঁচ বছরে দেশ জুড়ে পোস্ট গ্রাজুয়েশনে ১৫ হাজার আসন বাড়ানো হয়েছে। তিনি সতর্ক করেছেন, স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন বলে নির্দেশ দিয়েছেন তিনি। স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, খারাপ ব্যবহার ও নির্যাতন করা শাস্তিমূলক অপরাধের আওতায় পড়বে। গোটা বিশ্বে নোভেল করোনাভাইরাসের সংক্রমণের নিরিখে সপ্তম স্থানে উঠে এসেছে ভারত।
Post a Comment