বাংলা করোনার বিরুদ্ধেও জয়ী হবে, ষড়যন্ত্রের বিরুদ্ধেও - The News Lion

বাংলা করোনার বিরুদ্ধেও জয়ী হবে, ষড়যন্ত্রের বিরুদ্ধেও




সেতু নিউজঃ       প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত নতুন নয়।   শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার খুব খারাপ লাগে যে, আমরা যখন করোনা আর আমফানের সঙ্গে লড়াই করছি, মানুষের প্রান বাঁচানোর চেষ্টা করছি, কিছু রাজনৈতিক দল তখন আমাদের সরিয়ে দেওয়ার কথা বলছে।




 আমি তো কখনও বলিনি যে মোদীকে দিল্লি থেকে সরিয়ে দেওয়া উচিৎ।  কেন্দ্রের কড়া সমালোচনা করে তিনি বলেন, এটাও কী রাজনীতি করার সময়? গত তিন মাস ধরে এরা কোথায় ছিল?




 আমরা মাঠে নেমে কাজ করছি। বাংলা করোনার বিরুদ্ধেও জয়ী হবে, ষড়যন্ত্রের বিরুদ্ধেও।’     তিনি আরও বলেন, ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ২৫ লক্ষ কৃষককে ও ৫ লক্ষ পরিবার যাদের‌ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.