বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর
বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। সুন্দরবনের কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হল গোষ্ঠ নাইয়া বছর 36 এর এক ব্যক্তির। শনিবার, দিন সকাল আটটা নাগাদ কুলতলী থানার অন্তর্গত দেউলবাড়ী গ্রাম থেকে চার মৎস্যজীবী এক ছোট নৌকা করে মাছ কাঁকড়া ধরতে বার হয়েছিল।
চিতুরি ফরেস্টের কাছে তারা যখন মাছ কাঁকড়া ধরছিল, সেই সময় আচমকা একটি বাঘ পিছন থেকে গোষ্ঠ নাইয়ার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে।তাকে টেনে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাঘটিকে লাঠি ও বৈঠা নিয়ে তারা করে গোষ্ঠর সঙ্গী তিন মৎস্যজীবীর। বেশ কিছুক্ষণ চলে বাঘে মানুষে লড়াই।
কিছুক্ষণ পরে বাঘ মামি রণেভঙ্গ দিয়ে জঙ্গলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গোষ্ঠ নাইয়াকে নিয়ে আসার সময় নদীতেই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যায়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Post a Comment