পর পর দুইবার ফেল করায় পড়ুয়ার আত্মহত্যা
ঢাকা প্রতিনিধি: বাংলাদেশের লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় পর পর দুইবার মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় ফেল করায় লাইজু আক্তার (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
রবিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টায় হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এর আগে দুপুরে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলীয়ায় ২নং ওয়ার্ডের নিজ বাড়িতে বসে কীটনাশক পান করেন লাইজু।
লাইজু ওই এলাকার জিল হকের মেয়ে। সে পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে ২০১৯ ও ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্কুল ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার খবরে লাইজু আক্তার আবারও ফেল করার খবর পেয়ে বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এবিষয় হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনও বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি।
Post a Comment