বারাসতের বহু বছরের পুরানো মিষ্টির দোকানে আগুন
সেতু নিউজঃ বারাসতের একটি মিষ্টির দোকানে আগুন৷ এই দোকান প্রায় ১৫৬ বছরের পুরানো৷ এক সময় এই দোকানে মহানায়ক উত্তমকুমার, কিশোরকুমার থেকে শুরু করে বাংলা চলচ্চিত্র জগতের বহু রথী মহারথীরা এসে মিষ্টি খেতেন৷ ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন৷তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে৷ বারাসতের দক্ষিণ পাড়ায় রয়েছে রাধা মিষ্টান্ন ভান্ডার৷
দোকানের কর্ণধার ইন্দ্রজিৎ দাস জানালেন, আগুনে দোকানটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গিয়েছে৷ বড় ক্ষতি হয়ে গেল৷ দমকল সূত্রে খবর,বারাসতের দক্ষিণ পাড়ায় আজ শনিবার সকালে একটি মিষ্টির দোকানে আগুন লাগে৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন৷ ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয় বলে দাবি তাদের৷ দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্টশার্কিট থেকেই আগুন লেগেছে৷
Post a Comment