১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৫০ বছরের বৃদ্ধ গ্রেফতার - The News Lion

১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৫০ বছরের বৃদ্ধ গ্রেফতার



ঢাকা প্রতিনিধি :           ঢাকার মিরপুরের কাফরুল থানা এলাকায় ১০ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি কাফরুলের একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত তৈয়ব আলী মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।



গতকাল বৃহস্পতিবার ওই শিশুটির মা বাদী হয়ে কাফরুল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির পরিবার কাফরুল থানা এলাকার একটি বাসায় ভাড়া থাকে। গত ৮ জুন সকালে শিশুটির বাবা রাজমিস্ত্রীর কাজে ও শিশুটির মা গার্মেন্টসে কাজে গেলে ওই বাড়ির ম্যানেজার তৈয়ব শিশুটিকে কৌশলে পাশের একটি ফাঁকা কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এতে শিশুটি় অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। এরপরই থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুটির পরিবার।



কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পরে সেই মামলাতেই গতকাল অভিযুক্ত তৈয়ব আলী মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.